চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন দীর্ঘ দিন নিখোঁজ থাকা একনারীসহ দুইজন

আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন দীর্ঘ দিন নিখোঁজ থাকা একনারীসহ দুইজন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:২৩ পিএম, ২০২১-০৩-১২

আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন দীর্ঘ দিন নিখোঁজ থাকা একনারীসহ দুইজন

ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রনিতিনিধি দীর্ঘ দিন নিখোঁজ থাকার পর ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে ফিরে এসেছেন এক নারীসহ দুই বাংলাদেশী। গতকাল শুক্রবার দুপুরে আখাউড়া স্থল বন্দর দিয়ে তাদেরকে ¯^জনদের কাছে হস্তান্তর করেন ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী কমিশনের কর্মকর্তারা। দেশে ফেরা ওই দুই বাংলাদেশী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গুড়িগ্রামের আসমত আলীর মেয়ে সায়েস্তারা বেগম (৫০) এবং ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঝুমারকান্দা গ্রামের শশদর মজুমদারের ছেলে সমীর কুমার মজুমদার (৩৫)। দুজনেই মানসিকভাবে অসুস্থ্য ছিলেন। সায়েস্তারা বেগম ১৩ বছর এবং সমীর কুমার মজুমদার ৮ বছর আগে হারিয়ে যান। তবে তারা কীভাবে ভারতে চলে যায় এ ব্যপারে কিছু বলতে পারেননি। এদিকে দীর্ঘ দিন পর হারিয়ে যাওয়া বোন ও ভাইকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তাদের ¯^জনরা। সায়েস্তারা বেগমের ভাই মো: জয়নাল আবেদীন জানান, মানসিকভাবে অসুস্থ্য সায়েস্তারা বেগমকে ১৩ বছর আগে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে নিয়ে গেলে সেখান থেকে তিনি হারিয়ে যায়। এরপর বহু খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে খাইরুল আলম নামে একজন মানবাধিকার কর্মীর মাধ্যমে জানতে পারি আমার বোন ভারতের ত্রিপুরা হাসপাতালে আছে। তারপর সরকারীভাবে অনেক যোগাযোগ করে আজকে বোনকে ফিরে পেয়েছি। দীর্ঘ দিন পর বোনকে পেয়ে আমারা খুব খুশি। এদিকে নিখোঁজ সমীর মজুমদারের ভাই অমীর মজুমদার বলেন, আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিলেন। ২০১৩ সালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ৮ বছর পর ভাইকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। আখাউড়া চেকপোষ্টের নো ম্যান্স ল্যান্ডে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ আহমেদ বলেন, সায়েস্তারা ও সমীর আগরতলার মডার্ণ সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের মাধ্যমে তাদের খবর জানতে পেরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। আগরতলার মর্ডাণ হাসপাতালে আরও ২২ জন বাংলাদেশী আছে। তাদের মধ্যে ১৪জন সুস্থ্য আছে। বাকীরা পুরোপুরি সুস্থ্য নয়। পর্যায়ক্রমে তাদেরকেও দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, ত্রিপুরার পুলিশ তাদেরক অসংলগ্ন অবস্থায় ঘুরাফেরা করতে দেখে আটক করে। পরবর্তীতে তারা মানসিকভাবে অসুস্থ হওয়ায় আদালতের মাধ্যমে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, ত্রিপুরস্থা বাংলাদেশের সহকারী কমিশনের প্রথম সচিব এস.এম. আসাদুজ্জামান, আখাউড়া থানার ওসি মোহাম্মদ রসুল আহমেদ নিজামী প্রমুখ।

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর